সিএমপি খুলশী থানার এসআই (নিঃ) নুরুল আবছার সঙ্গীয় এএসআই (নিঃ) সোহেল আহমেদ, এএসআই (নিঃ) রাজীব দে ৩০/০৮/২৩ খ্রিঃ চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন সিরাজুন্নবী হোসেন প্রঃ আবুল হোসেনক ও নুরুল ইসলামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মামুন সিরাজুন্নবী হোসেন প্রঃ আবুল হোসেন পেশায় একজন তালা-চাবি মিস্ত্রি। পূর্বে সে জিইসি মোড় এলাকায় ফলের ব্যবসা করতেন। উক্ত ব্যবসা দেখিয়ে ব্রাক ব্যাংক, মোমিন রোড শাখা থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করে আত্নগোপনে চলে যায়।
নুরুল ইসলাম লালখান বাজারস্থ আমিন সেন্টার এর একজন জুতা ব্যবসায়ী। ব্যবসাকে পুজি করে বিভিন্ন লোকের কাছ থেকে চেকের মাধ্যমে ঋণ নেয়। উক্ত ঋণের টাকা পরিশোধ না করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্নগোপনে চলে যায়।
