কপিলমুনিতে ডেঙ্গু মশা নিধন অভিযানের উদ্বোধন করেছেন পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। স্থানীয় সরকার বিভাগ হতে জারীকৃত জাতীয় নির্দেশিকার আলোকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশক নিধনে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রচারণা কার্যক্রম গ্রহণ কল্পে বুধবার বিকাল ৫ টায় কপিলমুনি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় এসিড মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়েছে।

এসময় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, ইউপির সহকারী হিসাবরক্ষক মুসাব্বির রহমান, সাবেক ইউপি সচিব নারান চন্দ্র দাশ, সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজ, তপন পাল, প্রবীর জয়, মনিরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য রবিন অধিকারী, ১ নং ওয়ার্ড সদস্য রফিকুল হাওলাদার, মোঃ সাহিদুরজ্জামান, মহিলা সদস্য সখিনা বেগম, গ্রাম পুলিশ দিলীপ কুমার শীল, আবুল হাসান, উজ্জল দালাল, সিরাজুল গাজী ও মধু বিশ্বাস প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *