মোঃ ইমরুল আহসান
মাননীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এর বিশেষ উদ্যোগে এ ব্যতিক্রমী কার্যক্রমের সূচনা৷ সেই ধারাবাহিকতায় সর্বশেষ গত ২৪ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য মহোদয় নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের কাছ থেকে নিজ নিজ সাইকেল বুঝে নিচ্ছে৷ এ পর্যন্ত মোট ১৯০ জন শিক্ষার্থী সাইকেল পেয়েছে৷ পর্যায়ক্রমে অন্যান্য স্কুলগুলোর তালিকাও করা হচ্ছে। দরিদ্র এবং স্কুল থেকে দূরবর্তী বিবেচনায় সাইকেল প্রাপ্তদের এ তালিকা করা হচ্ছে।
