বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যৌতুক নিরোধ আইনের ০৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রশিদ হাওলাদার (৪৩)‘কে ময়মনসিংহের ফুলপুর থানাধীন বাইককান্দি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসংহ।

এরই ধারাবাহিকতায়, সি আর-৩০৮/২০০৮ (বাকেরগঞ্জ),বরিশাল, ধারাঃ যৌতুক নিরোধ আইনের ০৪ ধারার ০৪ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ রশিদ হাওলাদার (৪৩)‘ ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় আত্নগোপন করে আছেন মর্মে উক্ত আসামীকে‘কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষে অধিনায়ক র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশক্রমে র‍্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ২৭ এপ্রিল রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বাইককান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যৌতুক মামলার ০৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রশিদ হাওলাদার (৪৩), পিতা-রাজ্জাক হাওলাদার, মাতা- মৃত সাজেদা, সাং-পাকডাল, ডাকঘর-পাকডাল, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী‘কে পটুয়াখালী জেলার বাউফল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *