হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার ২ যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মুলাদী সড়কে নিহত হয়। শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় মটর সাইকেল আরোহী হিজলা উপজেলার দুই যুবক বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়, পথচারীরা তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। নিহত দুই যুবক বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের০৮ নং ওয়ার্ড এর তাইজুল ইসলাম মাস্টারের ছেলে মোঃ কামাল এবং আঃ রাজ্জাক এর পুত্র মোঃ হুমায়ুন কবির ।
