উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রেইনি সিজন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

আয়োজক আশিকুর রহমান দোলনের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:হুমায়ুন কবীর মঞ্জু, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রাজিবসহ অন্যান্য অতিথি। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ট্রফি প্রদান করা হয়। আয়োজক আশিকুর রহমান দোলনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সম্প্রীতি ও দলগত চেতনায় উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গন আরও প্রাণবন্ত হবে বলে প্রত্যাশা আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *