বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২-২৩ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ-রেঞ্জ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম পুলিশ সুপার ময়মনসিংহ ও সহ-সভাপতি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২-২৩ ফাইনালে নারীদের কাবাডি খেলায় ভালুকা উপজেলা নারী দলকে হারিয়ে ময়মনসিংহ সদর উপজেলা নারী কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এবং পুরুষ কাবাডি খেলায় ফুলবাড়িয়া উপজেলা একাদশকে হারিয়ে ফুলপুর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ ও সভাপতি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *