মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। গত ১১ ফেব্রুয়ারি বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ এসআই হিসাবে আদমদীঘি থানারই উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে উপ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্মাননা পদক প্রাপ্ত আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ার আদমদীঘি একই থানা থেকে এক সাথে তিন জন অফিসার তিনটি সম্মাননা ক্রেস্ট পাওয়া একদিকে যেমন গবর্, তেমনি এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। তিনি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে জনসাধারণ ও সরকারি ভাবে পুলিশি সেবা প্রদান করে আসছেন। শ্রেষ্ঠত্বের এ সম্মাননা ক্রেস্ট শুধু আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের জন গৌরব। এ সম্মাননা প্রাপ্তিতে আমাকে আরোও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে ইনশাআল্লাহ। উল্লেখ্য ঃ এসএম মোস্তাফিজুর রহমান গত ২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর বগুড়া জেলার আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে গৌরবের সাথে সরকারি আদেশ ও জনসাধরণকে পুলিশি সেবা দিয়ে আসছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *