০৩ জুলাই উদ্বোধন হলো কন্সটেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সঃ), কনস্টেবল তে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতি পরীক্ষার ক্যাম্প ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী- ২০২৩।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ সময় পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্সটি সকল পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রম এবং বিভাগীয় পদোন্নতির জন্য সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, ফরিদপুর, সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, মোঃ নূরে আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ক্যাম্প এবং আইন বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী।

