মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭–২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ইউনিট শাখার নবনির্বাচিত কমিটি গঠনের পর সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর কমিটি গঠনের পেছনে অনেকের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা, মূল্যবান পরামর্শ, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম রয়েছে। এ পথচলায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ ও সাহস জুগিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৭–২০ গ্রেডের সকল কর্মচারী, হাসপাতালের কর্মকর্তা, শ্রদ্ধেয় সিনিয়র, প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কমিটির নেতৃবৃন্দ জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সততা ও দায়িত্বশীলতার ভিত্তিতে রোগীদের সেবার মান উন্নয়ন, হাসপাতালের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা এবং কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই তাঁদের অন্যতম লক্ষ্য।

পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। বিভেদ নয়, ঐক্য এবং শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিতে চান তাঁরা।

এ সময় নবনির্বাচিত কমিটির কার্যক্রম সফল করতে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

কমিটির প্রত্যাশা—ঐক্য, সততা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে কর্মচারীদের কল্যাণ এবং হাসপাতালের সেবার মানোন্নয়নের কার্যক্রম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *