মোঃ ইমরুল আহসান
অবশেষে প্রতারণা মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত সেনা কর্মকর্তা লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। ভুয়া ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা সাজিয়ে তিনি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার হুমকির নাটক সাজান। মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

জানা যায় মিয়া আরিফিন বাংলাদেশী আমেরিকান নাগরিক তাকে আমেরিকান প্রেসিডেন্টের উপদেষ্টা সাজিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিএনপি। সাজানো এই সাংবাদিক সম্মেলনে মিয়া আরেফিন বাংলাদেশ পুলিশ, আনসার, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকেও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে বক্তব্য দেন। এরপর বিষয়টি আলোচনায় আসলে ঘটনাটির মূল হোতা হিসেবে বিতর্কিত সেনা কর্মকর্তা লে. জেনারেল সারওয়ার্দী নাম উঠে আসে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *