মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বি এন পি এবং তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে উনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৬ আগস্ট শুক্রবার ২০২৪ ইং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে সাবেক চেয়ারম্যান শহীদ ফকিরের অফিসে বিকাল ৬ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ ছায়েদ আল মামুন শহীদ যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি।
শহীদ চেয়ারম্যান বলেন,স্বেরাশাসক হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে,তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন,ছাত্রজনতা ও আমাদের আন্দোলন সংগ্রামের ফলে এই হাসিনার পতন ঘটে।
বি এন পি নেতাকর্মী ও কোটাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে শেখ হাসিনাসহ যারা জড়িত দেশে ফিরিয়ে আন্তরজার্তিক ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যবস্হা করা হবে।অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্হিত ছিল মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব,সাবেক সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা
স্বেচ্ছাসেবকদল দল,
মোঃ মনোয়ার হোসেন সোহেল,প্রচার প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বি এন পি,মোঃ এনায়েত কবির যুগ্ম আহ্বায়ক যুবদল পূর্বধলা উপজেলা মোঃ এম এ খোকন আকন্দ যুগ্ম আহ্বায়ক যুবদল পূর্বধলা উপজেলা
,মোঃআসাদুজ্জামান ডানো যুগ্ম আহ্বায়ক যুবদল পূর্বধলা উপজেলা,
যুবদল নেতা স্টেলিন,যুবদল নেতা শাহজাহান,বি এন পি নেতা গোলাম মোস্তফা বাচ্চু,মোঃ আল ইমরান ভিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও সাবেক সহসভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল,মোঃ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল, ছাত্রনেতা মেহেদী হাসান শান্ত প্রমুখ।
এছাড়াও বি এন পি তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।
