মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা ঝাড়িয়ার মোড় কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেছেন পূর্বধলা সেনাবাহিনীর লেফটেন্যান্ট আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি শপিং ব্যাগ থেকে তা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, পুলিশ, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের সূত্রে জানা যায়, জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের একটি কোনায় পড়ে থাকা পরিত্যাক্ত একটি ব্যাগে থাকা পিস্তল ও ম্যাগজিনের খুসা দেখতে পেয়ে মসজিদের ঈমাম মাওলানা মোঃদেলোয়ার হোসেন মসজিদ কমিটিকে ঘটনাটি জানায়, পড়ে কমিটির পক্ষ থেকে পূর্বধলা সেনা ক্যাম্প ও শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জানানোর পর লেফটেন্যান্ট এ এম এন আকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এসে তা উদ্ধার করে।

এ ব্যাপারে নেত্রকোনা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজেদ এ ব্যাপারে এক ব্রিফিং এ জানান গত ৪ আগস্ট/২০২৪ পুলিশের অস্ত্রের একটি গাড়ী যাচ্ছিল নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা যাওয়ার পথে শ্যামগঞ্জে ১০ টি অস্ত্র,ম্যাগাজিন ও গুলি লুট হয়। এর মধ্যে পূর্বে ৭ টি অস্ত্র ও একটি অস্ত্রের কিছু ভাংগা অংশ উদ্ধার হয়। এর পরিপেক্ষিতে আমাদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিত্বে আমরা বৃহস্পতিবার অভিযান পরিচালনা করি সেই অভিযানের ফল শ্রতিতে স্থানীয় জনগন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি সেই দুটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র এখানে রয়েছে। পরবর্তী অভিযানে শনিবার (৭ সেপ্টেম্বর) ২০২৪ইং ভোর ৭:০০ ঘটিকায় ইসবপুর গ্রামের পালেরঘাটের মোড় সংলগ্ন, সোয়াই নদী থেকে ডুবুরি দলের দীর্ঘ ৫০ মিনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দশটি অস্ত্রের সর্বশেষ অস্ত্র উদ্ধার করা হয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ (আ. ই. সি) মোঃ নুরুল ইসলাম অস্ত্র উদ্ধারে সহযোগিতা করায় বি এন পি,প্রেস মিডিয়া ও জন গণকে ধন্যবাদ জানান। তিনি বলেন আপনার সকলে যদি প্রচার প্রসার না করতেন তাহলে সহজে হয়তো অস্ত্র উদ্ধার করা যেত না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *