মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার পূর্বধলায়। দিবসটি উপলক্ষে পূর্বধলা ষ্টেশন বাজার পার্টি অফিস হতে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ সত্তরে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা শেষে ষ্টেশন বাজার পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য এ এস এম শহীদুল্লাহ ইমরান।
এসময় উপস্থিত ছিলেন বি এন পি নেতা আলহাজ্ব আহম্মাদ আলী সরকার,আলহাজ্ব আঃ গনি আলহাজ্ব আঃমান্নান,আজিমুদ্দীন তালুকদার,সাজ্জাদ হোসেন তাং,গোলজার হোসেন,সাইদুল ইসলাম,আঃ মালেক,আঃ জলিল,ডাঃ লতিফুর রহমান,শেখ আঃ রাশিদ,বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়াম্যান নাজমুলহুদাফিরোজ,আসাদুজ্জামান ডানো কলেজ ছাত্র দলের আহবায়ক আনিসুজ্জামান আনিস,ইঞ্জিনিয়ার রুকন সহ বি এন পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন
বীর শহীদদের ও বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে।
বিএনপির এই নেতা যেকোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সেই সাথে আগামী নির্বাচনে ১৬১ নেত্রকোনা -৫ ( পূর্বধলা) আসনটি বিএনপিকে উপহার দেওয়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
