মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছে।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) সকাল ৯টা ত্রিশ মিনিটের দিকে উপজেলা সদরে জামতলায় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফজাল হাসান হৃদয় উপজেলা সদরে জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে এবং তিনি তিন সন্তানের অভিবাবক।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে পরিবারে বিবাদ চলে আসছিল আজ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং শরীরে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করে।
নিহত আফজাল হাসান হৃদয় এর স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ওতার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে।
কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদের কাছে ঘটনা সত্যতা জানতে চাইলে তিনি নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জমি সংক্রান্ত বিরোধের
জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
