মোঃ ইমরুল আহসান

পিবিআই রংপুর কর্তৃক চাঞ্চল্যকর লোহমর্ষক ও ক্লু—লেস মামলার রহস্য উদঘাটন। (হত্যা, সাইবার ক্রাইম প্রভূতি) সম্পন্ন হলে, বাংলাদেশে ব্যাপক প্রচারিত দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক মাধ্যম সমূহে ইতিবাচক সংবাদগুলো প্রচারিত হয়। ফলে, জনমনে সন্তোষ প্রকাশ পায়। পিবিআই রংপুর জেলার প্রতি জনমনে আস্থা পরিলক্ষিত হয়। আইজিপি এর আগমন উপলক্ষ্যে এবং পিবিআই রংপুর জেলার সাফল্য সমূহের ডিজিটাল নথি তৈরি করার লক্ষ্যে গণমাধ্যমে সাফল্যগাঁথা (জন আস্থা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় পিবিআই রংপুর) শীর্ষক সংকলনটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়। গত ১৭ সেপ্টেম্বর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল—মামুন, বিপিএম(বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ রংপুর সফরকালে পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম গণমাধ্যমে সাফল্যগাঁথা (জন আস্থা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় পিবিআই রংপুর) শীর্ষক সুভেনিয়্যর টি মাননীয় আইজিপি মহোদয় এর হাতে প্রদান করলে, তিনি পিবিআই রংপুর জেলার এরুপ কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পিবিআই রংপুর জেলার সকল সদস্যসহ পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজিপি, পিবিআই কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *