নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদরে জাতীয় পার্টির হেভীওয়েট এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব জাকির হোসেন খানের জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
জানা গেছে, ১৯৮৬ সালে জাতীয় ছাত্র সমাজের সাথে সম্পৃক্ত হয়ে আলহাজ্ব জাকির হোসেন খানের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু হয়। তারপর দূর্বার গতিতে এগিয়ে চলতে চলতে জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, অতঃপর জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন এবং পরবর্তীতে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সম্মেলনের মাধ্যমে তার কাঁধে অর্পিত হয়। এ দায়িত্ব সফলভাবে পালনের স্বীকৃতি স্বরূপ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসানের মুত্যুর পরে তাকেই সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করতে হয়। সর্বশেষ ২৯শে অক্টোবর ২০২২ সালে জামালপুর জেলা জাতীয় পার্টির সর্ববৃহৎ দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পাটির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সাহেব পুণরায় তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন। অথচ তিনি রাজনৈতিক নেতা হিসেবে কোন মতামত তৃণমূলে চাপিয়ে না দিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের দাবীকে গুরুত্ব দিয়ে জেলার ৭টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি দিয়েছেন এবং জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়নেও সম্মেলন করে কমিটি দিয়েছেন এবং জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডেও সম্মেলন করতে সক্ষম হয়েছেন। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি কেন্দ্র কমিটির কাজ শুরু করেছেন।সংসার জীবনে তিনি দুই ছেলের গর্বিত পিতা। তার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টির ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তার প্রথম সন্তান সেফায়েদ খান সুপ্তকে জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন এবং জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আরেকটি গণদাবীও তিনি পুরণ করেছেন, তা হলো তার সহধর্মিনীকে জাতীয় মহিলা পাটি জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত করে। শুধু তাই নয় রাজনৈতিক জীবনের সাফল্য ছাড়াও জননেতা আলহাজ্ব জাকির হোসেন খান একজন সফল ব্যবসায়ী, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতিতে দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা ইটভাটা মালিক সমিতিতে সাধারণ সম্পাদক, জামালপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের জামালপুর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার উপদেষ্টার দায়িত্ব পালনসহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক পদ পদবীতে আসীন রয়েছেন। মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দান করা তার সহজাত প্রবৃত্তি, মহামারি করোনার সময় তার অবদান জামালপুরবাসী কখনও ভুলতে পারবে না। বলা বাহুল্য গরীব অসহায় মানুষ তার কাছে এসে কখনও বিমুখ হয় না। সব সময় তাদের জন্য দরজা খুলে রাখেন তিনি। সেকারণে সদা হাস্যোজ্বল ও নিরহংকারী এবং অত্যন্ত সুপরিচিত একজন সাদা মনের মানুষ জননেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন খানের গগনচুম্বী জনপ্রিয়তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
