খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আরিফা বেগম (৭৯) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জমির আলী কাগজির স্ত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের বৃদ্ধা আরিফা বেগম গতকাল শনিবার দুপুরে বাড়ির সামনে পাইকগাছা-কয়রা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয়। তাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এসআই মফিজুর রহমান আরও বলেন, আজ রোববার সকালে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *