পাইকগাছায় রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপুষ্ট কাঁচা আম পাকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ৬ মে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঝড় বৃষ্টির মধ্যে পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় রাসায়নিক ব্যবহার করে অপুষ্ট কাঁচা আমে পাকানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ধারায় ৩ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২৪ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম গাড়ির চাকায় পিষ্টে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য প্রসেনজিৎ মণ্ডল প্রমুখ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *