মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

সারা‌দে‌শের ন্যায় গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তেও আওয়ামী লীগের উ‌দ্যো‌গে নানা আয়োজনে জেলা হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপল‌ক্ষে সকাল সা‌ডে ৯টায় পলাশবা‌ড়ি উপ‌জেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ‌্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার চত্ব‌রে বঙ্গবন্ধু মুড়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শে‌ষে ম‌হিলা ডিগ্রী ক‌লেজ চত্ত‌রে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ শহীদদের আত্মার শান্তি কামনা ক‌রে বি‌শেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প‌রে সকাল ১১টায় পলাশবা‌ড়ি উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি উপাধাক্ষ্য শা‌মিকুল ইসলা‌ম সরকার লিপ‌নের সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। জেলহত্যা দিবসের তাৎপর্য দিক তু‌লে ধ‌রে সভায় বক্তব্য রা‌খেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক তৌ‌হিদুল ইসলাম মন্ডল, সা‌বেক সি‌নিয়র সভাপ‌তি এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎসহ আওয়ামীলীগ নেতা এসএম র‌ফিকুল ইসলাম, গোলাম মোস্তফা,ছা‌বিনা ইয়াস‌মিন ঝুনু ছাড়াও অ‌নে‌কে।

এসময় উপ‌জেলা ও ইউ‌নিয়ন আওয়ামীলী‌গ ও অঙ্গ সংগঠ‌নের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *