সামদানি হোসেন বাপ্পি
১৮ মে ২০২৪ (শনিবার) পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ রেঞ্জ এর সভাপতিত্বে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে দিনব্যাপী পরিদর্শনের ত্রুটি বিচ্যুতি দূরীকরণ ও পরিদর্শন নির্দেশিকা বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ হায়দার আলী খান, বিপিএম, ডিআইজি (অডিট এন্ড ইন্সপেকশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
কর্মশালা শেষে ডিআইজি মোঃ হায়দার আলী খান, বিপিএম, ডিআইজি (অডিট এন্ড ইন্সপেকশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর সাথে পুলিশ লাইন্সে উদ্বোধনের জন্য অপেক্ষমাণ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ ঘুরে দেখেন এবং পুলিশ সুপার মহোদয়ের এমন অসাধারণ উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।
