শনিবার অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচি। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, সদরপুর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।
সৈয়দ মোরাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুরের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন তারেক আহমমেদ, সিনিয়র নির্বাচন অফসার, ফরিদপুর; মো: শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদরপুর থানা, ফরিদপুরসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।
