আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ আকস্মিক পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় নেত্রকোণায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার,নেত্রকোণা। অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় নেত্রকোণা সংক্ষিপ্ত পরিদর্শন করেন ও জেলার ঊর্ধ্বতন অফিসারদের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশ,নেত্রকোণার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
