মোঃআজাদ মিয়া
গাইবান্ধা(উপজেলা) প্রতিনিধি

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন রাষ্ট্র স্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা পৌর বিজয়স্তম্ভ সংলগ্ন ডিবি রোডে বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ,অধ্যাপক মাজহার-উল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সহ-সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, শহীদ পরিবারের সন্তান রামকৃষ্ণ, প্রবীর চক্রবর্তী প্রমুখ।
বক্তারা অবিলম্বে গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রাষ্ট্র স্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *