বুলবুল আহমেদ
জেলা প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা কলমাকান্দার সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন ২৮ বোতল বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। জব্দকৃত ‘আইস ভদকা’ ব্র্যান্ডে ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘আইস ভদকা’ ব্র্যান্ডের ২৮ বোতল উদ্ধার করার কথা জানান বিজিবি’র এই কর্মকর্তা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *