স্থানীয় প্রতিনিধি
১২ জুন ২০২৩ তারিখ নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ মহোদয় সরকারি শিশু পরিবার, নেত্রকোণার সাবেক ও বর্তমান ০৯ জন নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করেন। এর মধ্যে উচ্চতর পড়াশুনারত ০৫ জন নিবাসীদের প্রত্যেককে ১৫,০০০ টাকার চেক এবং ০৪ জন উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনারত নিবাসীদের প্রত্যেককে ৬,০০০ টাকা করে সর্বমোট ৯৯,০০০ (নিরানব্বই হাজার) টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোণা৷
