নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌরশহরের ৯নং ওয়ার্ডের ধারিয়া এলাকায় সুবল চন্দ্র বর্মন নামের এক কৃষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে কতিপয় কিছু দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনা টি ঘটে ১২ আগস্ট ২০২৪ ইং সোমবার সকালে । ভোক্তভোগী এই কৃষক সাবেক ভূমি কর্মকর্তা সুবল চন্দ্র বর্মনের ক্রয়কৃত ফসলী জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন ।
তার ক্রয়কৃত ভোগ দখল কৃত আবাদী ২.১৬ একর জমি যার জে , এল ,নং ৩৩৩/২১৩,এস, এ দাগ নং ১২০,১২১,১২২ বি আর এস দাগ নং ৮১,৮২,৮৪,ও ৮৫, উক্ত জমি এলাকার সংঘবদ্ধ কতিপয় দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে একই গ্ৰামের রনজিৎ কুমার সরকারের ছেলে পাভেল চন্দ্র সরকার ও তার সহযোগী মৃত জনাব আলীর ছেলে সিদ্দিকুর রহমান খান, মতিউর রহমান খান, কামাল খান সহ অজ্ঞাত অনেকের সহযোগিতায় জমিতে চাষাবাদ করা কালীন সময়ে কর্মরত শ্রমিকদের ভয় ভীতি প্রদর্শন করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয় এবং জমির ক্রয় সূত্রে মালিকানা সাইনবোর্ড নিয়ে যায়। এই সব কথা ভিডিও ফুটেজে সাক্ষাৎকারে জানান ভোক্তভোগী সুবল চন্দ্র বর্মন। প্রতিপক্ষ বিগত দিনে উক্ত ভূমি নিয়ে চলমান মামলায় পরাজিত হয়ে নেত্রকোনা জেলা আদালতে লিগ্যাল এইডে মুসলেকা দিয়ে আসলেও পর্দার আড়ালে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন শেখ ও একই গ্ৰামের সিদ্দিকুর রহমান খানের ছেলে ওয়াসিম খান ও অজ্ঞাত,অসাধু কুচক্রীমহলের যোগসাজশে ভূমি দখলের হুঁশিয়ারি দিয়ে উক্ত ভূমির মালিকানা সাইনবোর্ড নিয়ে যায়।উক্ত ঘটনায় সনাতন ধর্মের নীরিহ কৃষক আতংকিত হয় ও ভীতসন্ত্রস্ত হয়ে তার পরিবার পরিজন নিয়ে প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভোক্তভোগী সুবল চন্দ্র বলেন,আমি একজন হিন্দু সম্প্রদায়ের নীরিহ মানুষ, আমি এই পরিস্থিতির স্বীকার হয়ে আতংকিত হয়ে দিন কাটাচ্ছি। বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের কার্যক্রম শীতিল থাকায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দিন কাটাচ্ছি। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এই যে,আমি ব্যাক্তিগত ক্রয় সূত্রে বৈধ সম্পত্তি দখলমুক্ত পেতে, ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
