বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

দেশীয় শিল্পপণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে নেত্রকোনায় মাসব্যাপী ‘শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হয়েছে। নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আয়োজনে স্থানীয় মোক্তারপাড়া মাঠে ।এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​১ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু।
​নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
​এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সানাউল হক মাসুম, বাহার মাসুম, সিনিয়র সাংবাদিক এ.কে.এম. আব্দুল্লাহ, কবি ও সাংবাদিক সৈয়দ সময় এবং বিএনপি নেতা লুৎফুল হক মার্শালসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু বলেন, “স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য দেশবাসীর কাছে পরিচিত ও ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আশা করি, জেলার মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবেন।”
​সভাপতির বক্তব্যে মো. মুখলেছুর রহমান খান খসরু বলেন, “আমাদের লক্ষ্য নেত্রকোনার স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। মেলায় হাতে তৈরি পোশাক, বাঁশ ও বেতের তৈরি পণ্য, দেশীয় খেলনা সামগ্রী, ঐতিহ্যবাহী নকশী কাঁথা, পিঠা-পুলি এবং বিভিন্ন ব্যবহারিক পণ্যের সমাহার ঘটেছে। এ ছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ আনন্দমুখর পরিবেশে মাসব্যাপী এই মেলা চলবে।”
​আয়োজকদের পক্ষ থেকে মেলাটি সফল করতে এবং এর আনন্দ উপভোগ করতে নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *