হৃদয় রায় সজীব
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দূর্গাপুরে ভবানীপুর গ্রামে রাতের আঁধারে বাড়িতে হামলা করেছে দূর্বৃত্তরা। ১৩ জানুয়ারি (শনিবার) রাত আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বিবাদী মোঃ সাদেক মিয়া (৩৫) প্রায় তিন কিমি দুর থেকে গিয়ে বাদী জালাল উদ্দিনকে তার বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এসে ব্যবসায়িক চাঁদা দাবি করেন।এতে বাদী জালাল উদ্দিন (৪০) চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর হামলা করেন, একটি মটর সাইকেল ভাঙ্চুর করেন। জালাল উদ্দিন জানিয়েছেন এর আগে ও ভয়ে অনেক বার চাঁদা দিয়েছেন।

ঝগড়ার পর স্থানীয় সবাই ঝগড়া থামিয়ে দিলে পরে আবার রাত সাড়ে আটটার দিকে ঐ ঘটনার জের ধরে সাদেক মিয়া মানুষ জন নিয়ে জালাল উদ্দিনের বাসায় এসে পুনরায় ব্যবসায়িক চাঁদার জন্য দাবি করেন,এতে বাড়িতে থাকা নারী-পুরুষ সকলেই চাঁদা দিতে অস্বীকার করলে মাতাল অবস্থায় লাঠি সোঠা নিয়ে আক্রমণ করেন বলে জানান জালাল উদ্দিন।

এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে সাদেক মিয়া এবং তার দলবল নিয়ে ঐ বাড়িতে মহিলাদের কে বিভিন্ন মন্তব্য অশ্লীল ভাবে গালিগালাজ এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
তাছাড়া ঐ বাড়ির মোছাঃ শরীফা আক্তার নামে এক মহিলার গলা ধরে টিপে হত্যার চেষ্টা করেছেন বলেও জানান ভিক্টিম মহিলা।
তাছাড়া তিনি আরো জানিয়েছেন যে ওদের আক্রমনে আহত হয়ে আল-আমিন(৩৫) নামে তাদের এক আত্নীয় মারাত্মকভাবে আহত হয়েছেন, পরবর্তীতে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন বলে জানিয়েছেন ঐ এলাকার স্থানীয় জনতা ।

পরে বিবাদী সাদেক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, না এইরকম কিছুই হয়নি, আমি এ বিষয়ে অবগত নই,তারা আমার মান-সম্মান নষ্ট করার জন্য এইরকম মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *