হৃদয় রায় সজীব
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলার রানিচাপুর মৌজায় নাইওরী খালের ইজারা বাতিলের দাবি মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চাকুয়া গ্রামবাসী।

২৫ জুন ২০২৩ দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শম ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে চাকুয়া গ্রামবাসী। বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যডভোকেট অজিত বরন সরকার খালিয়াজুরী উপজেলার সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার বিশ্বাস কবিরন্জ্ঞন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন নাইওরী খালের সাথে চাকুয়া গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন অতপ্রেত ভাবে জড়িত। এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস।যাদের জীবিকার প্রধান উৎস ধান ও মাছ।এই নাইওরী খাল গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। খালের পানি ব্যবহার করে গ্রামের কৃষকেরা কৃষিকাজ করে সাধারণ মানুষ গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজকর্মে এই খালের পানির উপর নির্ভরশীল। খলিলুর রহমান খলিল নামে এক ব্যক্তি খালের ইজারা নিয়েছে বলে গ্রামবাসী কে ব্যক্ত করে। শুনা যায় খলিলুর ফরিদপুর গ্রামের বাসিন্দা।বিপাকে পরেছে গ্রামবাসী।এই নাইওরী খালকে ইজারা দিলে গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন বাধাগ্রস্ত হবে। ফসল উৎপাদন ও গবাদিপশু লালন পালনের ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়বে।তাই জনসাধারণের স্বার্থের কথা বিবেচনা করে এই খালকে ইজারামুক্ত করে সর্বসাধারণের জন্য অবমুক্ত করার দাবি জানায় প্রধানমন্ত্রী বরাবর।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে স্মারকলিপি তুলে দেন চাকুয়া গ্রামবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যডভোকেট অজিত বরন সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার বিশ্বাস কবিরঞ্জন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *