মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায় কোরবানির ঈদ সামনে রেখে চুরি,ডাকাতি ছিনতাই,চাঁদাবাজি, অজ্ঞান পাটির দৌরাত্মসহ সকল অপ্রীতিকর ঘটনা ও অপরাধ এড়াতে গাইবান্ধা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সড়ক মহাসড়কে কয়েক স্তরের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।জেলার গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক গুলোতে মাত্রাতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।ঈদে নারীর টানে ঘড় মুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত কল্পে জেলা পুলিশের পক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ বাস স্টপ গুলোতে নিরাপদ যাত্রী ছাউনী স্থাপন করা হয়েছে।রাতে আগত যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পকেট রোড গুলোতে কমিউনিটি পুলিশিং কমিটি, গ্রাম পুলিশের সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে।
এছাড়াও পৃথক পৃথক মোবাইল টিমকে কাজ করতে দেখা গেছে । সড়ক মহাসড়কে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও সংশ্লিষ্ট পৌর এলাকার পৃথক স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে। ফলে গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত রয়েছে।এছাড়াও , ঈদুল-আযহার পশুর হাট গুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।দায়িত্ব পালন করতে দেখা গেছে সাদা পোশাকে পুলিশকে।
এছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধাতে জালনোট সনাক্তকারি একাধিক মেশিন বাজারে বসানো হয়েছে। টাকা দেওয়া নেওয়া নিয়ে যাতে কোন রকম বি-শৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়েও গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঈদ জামাতে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে।সড়ক দুর্ঘটনায় হলে তাৎক্ষণিক সেবা দিতে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কুইক সার্ভিস টিম গঠন করা হয়েছে।
ঢাকা থেকে আগত গার্মেন্টস কর্মী শায়লা দম্পতি জানান রাস্তায় কোন যানজট নেই। পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে আগত যাত্রী বাদল বলেন এবারে ঈদে নিরাপত্তা ব্যাবস্থা লক্ষ করার মত। পুলিশ সেবক হিসেবে কাজ করছে।
পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের স্মরনকানের শ্রেষ্ঠ পদক্ষেপ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অনেকটা উজ্বল করেছে।প্রশংসার দাবি রাখে গাইবান্ধা জেলা পুলিশ।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ।যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন জানিয়েছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপির নির্দেশে কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ। মানব সেবাই পরম ধর্ম। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।সেই লক্ষ নিয়েই কাজ করছে পুলিশ। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা পুলিশ বদ্ধ পরিকর।
