স্থানীয় প্রতিনিধি
বারহাট্টা থানাধীন হুজরাবাড়ী সাকিনে যাত্রীবেশে চোর ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার একটি টিম স্থানীয় লোকজনদের সহায়তায় ইং-২৬/১০/২০২৩ তারিখ রাত ২০.৫০ ঘটিকায় অত্র থানাধীন বারহাট্টা টু কাকুড়া রোডস্থ হুজরাবাড়ী সাকিনে জনৈক এখলাছ ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তায় উপর হইতে একটি ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা সহ ০২ জন চোরকে আটক করে এবং ০১ জন দৌঁড়াইয়া পালাইয়া যায়। ধৃত চোরদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের নাম-ঠিকানা ১। শাখারুল ইসলাম (২৩), পিতা-মৃত আব্দুল জব্বার, ২। সারোয়ার হোসেন (২১), পিতা-মোঃ ছালেক মিয়া, উভয় সাং-অতিথপুর, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা এবং পলাতক আসামী রাহুল মিয়া (২০), পিতা-অজ্ঞাত, সাং-বড়ি, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা বলিয়া জানায়। একটি ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা সহ ০২ জন চোরকে আটক করিয়া থানায় নিয়া আসে। উদ্ধারকৃত অটোরিক্সার বর্ণনা একটি ০৫ সিট বিশিষ্ট নীল রংয়ের ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা, যাহার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা। উক্ত বিষয়ে বারহাট্টা থানার মামলা নং-১৯, তাং-২৭/১০/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
