মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
সততা, নিষ্ঠা আর কর্মতৎপরতার অনন্য স্বীকৃতি পেলেন ত্রিশালের কৃতি সন্তান ও ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসেবায় অসামান্য অবদানের জন্য তিনি নেত্রকোণা জেলার ‘শ্রেষ্ঠ সার্জেন্ট’ হিসেবে ভূষিত হয়েছেন।
পুরস্কার ও স্বীকৃতির নেপথ্যে
আজ ১০ মার্চ (মঙ্গলবার) নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
ট্র্যাফিক আইন বাস্তবায়নে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা।
এটিই তার প্রথম অর্জন নয়,এর আগেও তিনি নেত্রকোণা জেলায় সেরা পুলিশ অফিসার হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় টিএস আই আসাদুজ্জামান সুমন তার কাজের প্রতি গভীর ভালোবাসার কথা ব্যক্ত করেন।
তিনি বলেন,আমি আমার পেশাকে মনেপ্রাণে ভালোবাসি। এ ধরনের স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে শক্তি জোগায়। ভালো কাজের মূল্যায়ন সবসময়ই আনন্দদায়ক। আমি সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমৃত্যু সততার সাথে দেশের সেবা করে যেতে পারি।
আসাদুজ্জামান সুমনের এই সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি তার জন্মস্থান ত্রিশাল এবং পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এই কঠোর পরিশ্রম প্রমাণ করে যে,একাগ্রতা থাকলে যেকোনো চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।
