আরিফ রববানী
ময়মনসিংহ
তৃণমূল নেতাকর্মীকে আরও চাঙ্গা ও ঐক্যবদ্ধ করতে পুরো রমজানে ময়মনসিংহ মহানগর ও উপজেলা জুড়ে ইফতার মাহফিল করে চলছে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। এর মাধ্যমে কামরুল বহসান ইমরুলের প্রচেষ্টায় দল গোছানো এবং নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করছেন অনেকে। কেউ কেউ এই ইফতার মাহফিলকে ভোটের প্রস্তুতি হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সেই ধারাবাহিকতায় প্রতিদিনের কর্মসুচির অংশ হিসাবে ১৯ শে মার্চ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর এর অন্তর্গত ক্যান্টনমেন্ট সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন কর হয়। উক্ত ইফতার মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম মহসিন খান, বায়তুল মাল সেক্রেটারি মহানগর জামায়াত, আবু কাওসার, শুরা ও কর্মপরিষদ, আমীর কাঁচিঝুল সাংগঠনিক থানা প্রমুখ।
ক্যান্টনমেন্ট সাংগঠনিক থানা শাখা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল গা’জায় বর্বর হত্যা’কাণ্ডের তীব্র নিন্দা জানান, ও গা’জাবাসীর জন্য দুয়া কামনা করেন।
এসময় তিনি বলেন, অবর্ণনীয় নির্যাতন সহ্য করে গণতন্ত্রের জন্য লড়াই করে টিকে আছেন নেতাকর্মীরা। আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে। এখন গণতান্ত্রিক যাত্রা টিকিয়ে রাখতে হলে জনসম্পৃক্তার বিকল্প নেই। এই ইফতার মাহফিল জনগণকে সঙ্গে নিয়ে করা হবে।
সুত্র জানিয়েছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ড.শফিকুর রহমানের নির্দেশনা মোতাবেক দলের নেতাকর্মীদের জনগণের সাথে সম্পৃক্ত করার লক্ষে মাহে রমজান জুড়ে ইফতার কর্মসূচি সফল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা। এই কর্মসূচির মাধ্যমে উপজেলা, ইউনিয়ন, নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে দলটির নেতাদের ইফতার মাহফিলের মাধ্যমে নেতাকর্মীদের বিভেদ ভূলে, ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছেন।
