নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আটক করে প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে বসে রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা।

আটককৃতরা হলেন- গ্রাড়াগ্রাম গনেশ এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬) ও উত্তর কিশামত গনের এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেজ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।

জানা যায়, তারা দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যজনের ভোট দিতে আসেন। এসময়ে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সন্দেহ হলে তাদের নাম এবং ছবির সাথে মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।

এবিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল ভোট দিতে আসায় তিনজনকে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি, উনি এসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বিষয়ে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *