সাগর সরকার (জয়)
খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার ভোর সাড়ে ৪ ঘটিকায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্য মন্ত্রী আব্দুল মমিন সাহেবের সহধর্মিণী।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সহ নানান রোগে ভুগে না ফেরার দেশে চলে গেলেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী তথা নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬)। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।
রেবেকা মমিন এমপির বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
