রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ‘অভিযান–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

এ সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় আমরা নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি এলাকার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ,তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে আমাদের সচেতন থাকাও নৈতিক দায়িত্ব।

নালিতাবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন,সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি,নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রায়হান,জাহিদ হাসান রোমান,আনিসুর রহমানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *