রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সেঁজুতি অঙ্গনে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়।

‘জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক’ শিরোনামে একুশে পাঠচক্রের ১২২তম আসরে কল্পনা চিরানের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মনি গাঙ্গুলি ও রেখী চিসিম। সঞ্চালনা করেন শিক্ষক শঙ্করী পাঠক ।
পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন,শান্তি সাহা,দিলারা বেগম,সুমি খাতুন,তাসমেরি আক্তার প্রমুখ।পাঠচক্রের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *