সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা পিপিএম, বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া এর দিকনির্দেশনায় ৭ মে মঙ্গলবার নান্দাইল থানাধীন ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া সাকিনে নান্দাইল থানার একটি চৌকস টিম চেকপোষ্ট ডিউটি করাকালে রাত্রি ১১:০০ ঘটিকার সময় কানারামপুর হইতে নান্দাইলগামী একটি মটরসাইকেল চালককে সিগনাল দিলে মোটরসাইকেল চালক গাড়ি ঘুরাইয়া উল্টোদিকে কানারামপুরের দিকে যাওয়ার চেষ্টা করিলে চেকপোষ্টে ডিউটিরত পার্টির বিষয়টি সন্দেহ হওয়ায় আটক করিয়া জিজ্ঞাসাবাদ করিলে এবং কাগজপত্র প্রদর্শন করিতে বলিলে বৈধ কোন কাগজপত্র দেখাইতে ব্যর্থ হয় এবং আরও জানায় চোরাই ক্রয়কৃত মোটরসাইকেলটি অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার কথা স্বীকার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় একটি রেজিঃবিহীন ১০০ সিসি TVS metro মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামী মোঃ শহিদুল ইসলাম শহিদ (৩৮) পিতা- মোঃ আবুল হাসেম, মাতা- রোকেয়া বেগম, সাং- নান্দাইল ভূইয়াপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে আটক করা হয়। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানার মামলা নং-১০(৪)২৪ ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *