ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা রোববার (৫ম মে) শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে প্রতীকী সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ৯ম শ্রেণীর শ্রেণী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা অধিকার নিয়ে বক্তব্য রাখেন ছাত্রী সায়মা ভূইয়া, নৌরিন আরা ভুইয়া, জান্নাতুল নাঈম দুলা, ইমতিয়াজ হাসান, ফাহিম ফুয়াদ। স্বাস্থ্য সেবা অধিকার নিয়ে উল্লেখিত ছাত্র-ছাত্রীরা খুবই চমৎকার বক্তব্য উপস্থাপন করেন। এই প্রতীকী সংবাদ সম্মেলনে বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সদস্য মো. এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল। এনামুল হক বাবুল সংবাদ সম্মেলন উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাংবাদিকতা বিষয়, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উল্লেখ নবম শ্রেণীর পাঠ কার্যক্রমে স্বাস্থ্য বিষয়ে সংবাদ সম্মেলন করার জন্য একটি পাঠ কার্যক্রম রয়েছে। অনুষ্ঠানে নবম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীসহ শিক্ষিকগণ উপস্থিত ছিলেন।
