সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, জনৈক নার্গিস সুলতানা (৩২), স্বামী- মোঃ মিজানুর রহমান, সাং- নওপাড়া, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তিনি ইং ০৭/০৩/২০২৪ তারিখ বৃহস্পতিবার দুপুর অনুমান ১২:০৫ ঘটিকার সময় নান্দাইল থানাধীন কানারামপুর সিএনজি স্ট্যান্ড হইতে নান্দাইল যাওয়ার জন্য অপরিচিত একটি সিএনজি গাড়ীতে উঠেন এবং সিএনজিতে অপরিচিত ০১ জন যাত্রী দেখিতে পায়। কিছুদুর আসার পর একই তারিখ অনুমান ১২:২০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন সৈয়দগাঁও মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে পৌছাইলে অপর ০১ জন অপরিচিত যাত্রী সিএনজিতে উঠে। সিএনজিতে বসা যাত্রী তাহার শার্টের পকেট হইতে ০১টি স্বর্ণ সাদৃশ্য বার বের করে বাদীকে কেনার জন্য উৎসাহ প্রদান করে। বাদীনি তাহার কাছে অল্প টাকা আছে মর্মে প্রকাশ করিলে সিএনজিতে বসা অপর লোক কানের দুল ও নাকফুলের বিনিময়ে দিতে রাজি হয়। বাদী নগদ ৩,০০০/-টাকা বুঝিয়ে দিলে এক পর্যায়ে অজ্ঞাতনামা সিএনজি চালকসহ ০২জন যাত্রী পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে সিএনজি গাড়ী ঝালুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডে থামিয়ে টাকাগুলি আত্নসাৎ করার হীন মানসে বাদীকে সিএনজি হইতে নামাইয়া দিয়া সিএনজি চালকসহ ০২ জন চলিয়া যায়। বাদীর উক্তরূপ অভিযোগের প্রেক্ষিতে নান্দাইল থানার মামলা নং-১০, তাং- ০৭/০৩/২০২৪খ্রি: ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু করিয়া ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া মহোদয়ের নির্দেশে একাধিক সোর্স নিয়োগ পূর্বক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলা রুজুর ছয় ঘন্টা সময়ের মধ্যে কানারামপুর সাকিন হইতে অভিযান পরিচালনা করিয়া আসামী উজ্জল মিয়া (৩৫), পিতা মৃত- আঃ ছাত্তার, সাং- চর লক্ষীপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে বাদীর সনাক্তমতে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট হইতে স্বর্ণ সাদৃশ্যা ০১টি পিতলের বার এবং বাদীর নিকট হইতে প্রতারণা মূলক ভাবে গ্রহনকৃত ৩,০০০/- টাকা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে সূত্রোক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *