কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে কায়েস নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) উপজেলার কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর গ্রামের নানা জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কায়েস একই উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের প্রবাসী কাউছার আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, জাকির হোসেনের স্ত্রীর অসুস্থতার জন্য তার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। দুপুরে জাকির হোসেনের নাতি কায়েস খেলা করতে করতে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির দক্ষিণ পাশে তারই নানার নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আল-আমিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *