উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ

নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে ভ্রাসমান অবস্থায় অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক নারীর লা/শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ শে’ মার্চ সকালে নওগাঁর পত্নীতলা উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীর পানিতে ভ্রাসমান অবস্থায় এক নারীর লা/শ দেখতে পান স্থানিয়রা। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পরার পর এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান লোকজন।

ঘটনাটি পত্নীতলা থানা পুলিশকে স্থানিয়রা জানায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নদীর পানিতে ভ্রাসমান নারীর মৃতদেহটি পানি থেকে উদ্ধার পূর্বক ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে পুলিশি হেফাজতে নেয়। নিহত নারী হলেন, পত্নীতলা উপজেলার বাদ পুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে। নিহত নারী অঞ্জনা কর্মকার মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানিয়রা জানায়।

তবে কিভাবে বা কি কারনে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষনিক ভাবে কোন তথ্য জানা যায়নি। নদী থেকে নারীর লা/শ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *