আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবয়সায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ধোবাউড়া থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এএসআই দোলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফুটকাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মঞ্জুরুল ইসলামের দক্ষিণমুখী বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঞ্জুরুল হক (৪৫), পিতা: মৃত হোসেন আলী, গ্রাম: ফুটকাই এবং তানভীর সরকার (২৭), পিতা: মৃত আবুল কাশেম সরকার, গ্রাম: গোয়াতলা বন্দর—এই দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।
এ বিষয়ে ধোবাউড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-১৪, তারিখ: ৩০ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। #মাদককে_না_বলি #মাদক_অভিযান #ধোবাউড়া
