আব্দুল মতিন মাসুদ

ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ডিসেম্বর শনিবার সকালে উপজেলার তারাইকান্দি বদ্ধভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্থবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত তুষার, সাইফুল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *