আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। নিহতের নাম দুলাল খান । তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ সোমবার সকালে ফারুক হাজী সাহেবের ফিশারির পুকুর পাড়ে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে হালুয়াঘাট এএসপি সার্কেল মিজানুর ও ওসি শফিকুল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *