আল ইমরান
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর । দিবসটি উপলক্ষে শহীদ মিনার বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত শোভা যাত্রাটি উপজেলা পরিষদ শহীদ মিনার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায় ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি দুর্গাপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ইমাম হাসান আবু চান চেয়ারম্যান মহোদয় সাহেব এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম আলম ভূইয়া পৌর বি এন পির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ ও সদস্য সচিব হারেছ গনি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন
বীর শহীদদের ও বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে।
বিএনপির এই নেতা যেকোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সেই সাথে আগামী নির্বাচনে ১৫৭ নেত্রকোনা -১ ( দুর্গাপুর করমাকান্দা ) আসনটি বিএনপিকে উপহার দেওয়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
