রাজশাহীর দুর্গাপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ৫ লক্ষাদিক টাকার মাছ মরে দিশেহারা মৎস্য চাষি।

২ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ২ টার দিকে উপজেলার কিসমত গনকৈড় ইউপির আড়াইল গ্রামে জামায়াত নেতা ইয়াসিন আলীর পুকুরে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ৫ বিঘার পুকুরটিতে পূর্ব পরিকল্পিতভাবে কেউ শত্রুতা বসতো বিষ প্রয়োগ করেছে। সব মাছ মরে তলিয়ে গেছে। পূর্ব পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

জামায়াত নেতা ইয়াসিন আলী জানান, ফজরের নামাজ শেষে পুকুরটি দেখতে গেলে দুটি মাছ উল্টো হয়ে ভেসেছিলো। পুকুরে নেমে মাছ তুলতে গেলে সব মাছ মরে পানিতে তলিয়ে গেছে। দ্রুত জাল নামায়ি ৫০ হাজার টাকা মতো মাছ তুলতে পেরেছি। বহু মানুষ মাছ ধরে নিয়ে চলে গেছে। কিছু মাছ কাদার সাথে মিশে গেছে জালে উঠেনি। জালের টানে ডেনিটল বিষের বোতল পেয়েছি।সম্ভবত দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে বোতলটি পুকুরে ফেলেছে। আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । কাউকে সন্দেহ করতে পারছি না। কারো সাথে বিরোধ নেই।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি আতিকুল ইসলাম জানান, বিষ প্রয়োগের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *