মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর এক সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক ও থানা ঘেরাও করা হয়েছে। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক এবং থানা ঘেরাও করেন। তারা ওই সমর্থককে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় প্রতিবাদের মুখে চারজনকে ছেড়ে দিলেও এজাহারভুক্ত আসামি হওয়ায় দুজনকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনা শর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না।’
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, ‘হাসমত একজন এজাহরভুক্ত আসামি। অপরাধী ছাড়া কাউকে আটক করা হয়নি।
