ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই (নিঃ) আব্দুল করিম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় জরুরী আইন-শৃঙ্খলা ডিউটি করাকালে গত ১৬ মার্চ রাত ০১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ত্রিশাল থানাধীন নারায়নপুর সাকিনস্থ মিনিস্টার হাইটেক পার্ক এর অনুমান ৫০ গজ উত্তর পাশে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে মহাসড়কের উপর একদল ডাকাত একটি পিকআপসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ০১.৩৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়িযোগে ময়মনসিংহের দিকে রওনা হলে গাড়িটি আটক করার জন্য পুলিশের অন্য একটি টিম বৈলর বাসষ্ট্যান্ডে ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেড দেখে ডাকাতদলের সদস্যরা পিকআপ থামিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১। মোঃ রুহুল আমিন (৩২), পিতা-মৃত রাহাত, সাং-কামারদহ, থানা- গাবীন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-পল্লী বিদ্যুৎ ডিবাইনার জাহিদ এর বাসার ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মোঃ সুমন মিয়া (২৮), পিতা-মৃত রুহুল আমিন, সাং-সারোটিয়া পশ্চিমপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া, এপি সাং-কাশিমপুর বাগবাড়ি মাদ্রাস আফসারের বাসার ভাড়াটিয়া, থানা-কাশিমপুর, জেলা-জিএমপি গাজীপুর, ৩। মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-মৃত আজিমুদ্দিন, সাং-খুকশিয়া, থানা-গোবিন্ধগঞ্জ, জেলা-গাইবান্ধা, এপি সাং-পল্লী বিদ্যুৎ হাজির বাড়ীর ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ৪। মোঃ সোহাগলং মিয়া (২৭) পিতা-মৃত শুক্কুর আলী, সাং-সাহাডুবী, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর, এপি সাং-পল্লী বিদ্যুৎ মাটিকাটা শুক্কুর আলীর বাসার ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ৫। মোঃ আলা উদ্দিন (৫০), পিতা-মৃত হাফিজার, সাং-সোবহানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া, এপি সাং- চৌরাস্তা ট্রাক স্টেশন মাস্টার এর বাসার ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-জিএমপি গাজীপুর, ৬। মোঃ জনি (২২), পিতা-মৃত লতিফ, পালক পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গোপিনাথপুর, থানা-গবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এপি সাং-পল্লী বিদ্যুৎ রাজু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ৭। মোঃ বিজয় ইসলাম বাবু (২৩) পিতা-মোঃ জাহিদ হোসেন জয়নাল, সাং-শ্যামপুর পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, জেলা-রাজশাহীদের গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি দৌড়ে পালিয়ে যায়।

ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে ০১টি লোহার বেনা, ০১টি লোহার পাইপ, ০১টি লোহার কাঁচি,০৩টি বাঁশের লাঠি এবং ০১টি পিকআপসহ পিকআপে থাকা ০১টি হ্যান্ড কাটার ও প্লাষ্টিকের রশি উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে ত্রিশাল থানার মামলা নং-১৮, তারিখ-১৬/০৩/২০২৪ ইং, ধারা-৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *